ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খবর ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, কমেছে আক্রান্তও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে মৃত্যু নেই, কমেছে আক্রান্তও
হাসপাতালে ডেঙ্গুরোগী- ফাইল ফটো

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গু নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২০ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক পাঁচ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৭৬৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!