ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০১২১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ১ জানুয়ারি ২০২৫
২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০১২১৪
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপ

ডেঙ্গুতে ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এই এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৫ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৫ জনের মৃত্যু এবং ৩৩৯ জন হাসপাতালে, মার্চে ৬ জনের মৃত্যু এবং ৩১১ জন হাসপাতালে, এপ্রিলে ২ জনের মৃত্যু এবং ৫০৪ জন হাসপাতালে, মে মাসে ১২ জনের মৃত্যু এবং ৬৪৪ জন হাসপাতালে, জুনে ৮ জনের মৃত্যু এবং ৭৯৮ জন হাসপাতালে, জুলাইয়ে ১৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে, আগস্টে ৩০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫২১ জন হাসপাতালে, সেপ্টেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে, অক্টোবরে ১৩৫ জনের মৃত্যু এবং ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু এবং ২৯ হাজার ৬৫২ জন হাসপাতালে, ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisement

গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এরপর ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ১০৪ জন। এই সময়ে সবচেয়ে বেশি ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হন। ১৭ হাজার ৮৭৯ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!