[ খবর ]
ভাইরাল কেয়া পায়েলের গ্ল্যামারাস লুক
ফাইল ছবি
ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় দক্ষতা আর পর্দার উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যা এই মুহূর্তে ভাইরাল।
শেয়ার করা ছবিগুলোতে কেয়া পায়েলকে বেশ খোশ মেজাজে দেখা যায়। কখনও ক্যামেরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে, আবার কখনও স্বাভাবিক হাসিতে নিজেকে তুলে ধরেছেন। হালকা মেকআপ, খোলা চুল আর সাদামাটা গয়নায় তার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
ছবিগুলো প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কাড়ে। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্যে তার নতুন লুককে ‘গ্ল্যামারাস’ বলেও অভিহিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!