ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার টিজার ভাইরাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫০, ১৩ মার্চ ২০২৬
শাকিবের ‘প্রিন্স’ সিনেমার টিজার ভাইরাল
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্র রাজ করছেন মেগাস্টার শাকিব খান। তাকে নিয়ে নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম’ সিনেমা। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সিনেমাটির টিজার। যা এই মুহূর্তে ভাইরাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১টার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে টিজারটি। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন— “প্রি-ব্লাস্ট।” টিজারে গ্যাংস্টার রূপে দেখা যায় শাকিব খানকে।

টিজারের শুরুতেই দেখা যায়, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Advertisement

টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে— তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলকও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!