[ খবর ]
সুস্মিতার বক্তব্য এখন ভাইরাল
ফাইল ছবি
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বেশ উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে সুযোগ পেলে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে চান সুস্মিতা। অভিনেত্রীর এমন বক্তব্য মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
‘রাক্ষস’-এর গল্প ও চরিত্র প্রসঙ্গে সুস্মিতা বলেন, এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ রয়েছে, যা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। চরিত্রটিতে একাধিক শেড থাকায় অভিনয়ের জায়গাটিও ছিল বিস্তৃত। তার মতে, স্ক্রিপ্টের চেয়েও বেশি কিছু করার সুযোগ পেয়েছেন তিনি।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হওয়া পুরো শুটিংটাই তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহের কথাও জানান সুস্মিতা।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!