ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মতামত ]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপডেট

ইকবাল শাহরিয়ার চৌধুরী
প্রকাশিত: ১৩:২৭, ১৯ এপ্রিল ২০২২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপডেট
ফাইল ফটো

গুরুত্বপূর্ণ মারিউপোলের জন্য দুই পক্ষ কেন এতো লড়ছে।

মারিউপোল হচ্ছে আজভ সাগর অঞ্চলে অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর। এটা লৌহ এবং ইস্পাত শিল্পের বড় কেন্দ্র। ইউক্রেনের বেশিরভাগ ইস্পাত, কয়লা এবং শস্য এই বন্দর দিয়েই রফতানি করা হয়। মারিউপোলের আযভস্টল ইস্পাত কারখানা ইউরোপের সবচেয়ে বড় ইস্পাত শিল্প বলে গণ্য করা হয়। কয়েকদিন আগে ইউক্রেনের সরকার জানিয়েছিল যে চলমান যুদ্ধে ইউক্রেনের হার্ট হলো এই মারিউপোল। মারিউপোলকে হারালে ইউক্রেনের অর্থনীতির জন্য হবে একটি বড় আঘাত।

অন্য দিকে রাশিয়া যদি এই শহর দখল করতে পারে তবে ক্রাইমিয়া থেকে রাশিয়া পর্যন্ত তারা একটি সরাসরি স্থল সংযোগ স্থাপন করতে পারবে। অর্থাৎ রাশিয়া যদি মারিউপোলের দখল নিতে পারে তাহলে রাশিয়া থেকে লুহানেস্ক ও দোনেস্ক হয়ে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগের পথ স্থাপন করতে পারবে। পুরো এমএসআর (মেইন সাপ্লাই রুট) খুলে যাবে। এটি হবে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এবং সামরিক বিজয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!