ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ছবি ]

দু’বছর পর রিজার্ভ চুরির প্রতিবেদন ১এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
দু’বছর পর রিজার্ভ চুরির প্রতিবেদন ১এপ্রিল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম একে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন।  মামলা দায়েরের ৭৪৮দিন পর তদন্ত প্রতিবেদন দিতে যাচ্ছে সিআইডি।

 ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে  বাংলাদেশ ব্যাংকের ৮কোটি ১০লাখ ডলার চুরি করে নেয় একটি চক্র। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ  অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এসএস /এলকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!