ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

বিপদের সময় মহানবী (সা.) যে দোয়া পাঠ করতেন

মোহাম্মদ মামুন কবীর
প্রকাশিত: ১৩:৫৯, ২২ জুন ২০১৯
বিপদের সময় মহানবী (সা.) যে দোয়া পাঠ করতেন
ছবি: সংগৃহীত

আল্লাহর তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা.) অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় রাসূলুল্লাহ (সা.) যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মতের জন্যও পাঠ করতে বলেছেন।

সাদ ইবনে আবি ওক্কাস (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) দুঃখ-কষ্টের সময় বলতেন: লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। (দোয়া ইউনূস)

অর্থ: একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০)

Advertisement

আসমা বিনতে ওমাইর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে না। সাহাবি বললেন, অবশ্যই শেখাবেন। রাসূলুল্লাহ (সা.) বললেন, দোয়াটি হচ্ছে : ‘আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।’

অর্থ: ‘আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না।’ (আবু দাউদ : ১৫২৫)

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন: ‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’

অর্থ: ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। (ইবনে হিব্বান: ৯৭৪)

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!