সোমবার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দেশটির পর্যটন খাতকে শক্তিশালী করার জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিবৃতিতে বলা হয়েছে, দেশটির যে কোনো শহরে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন ওমরা যাত্রীরা এবং নিজ দেশে ফেরার সময় সৌদির যে কোনো বিমানবন্দরও ব্যবহার করতে পারবেন।
.png)
এতে বলা হয়, ‘এখন থেকে বিদেশি ওমরাযাত্রীরা তাদের ওমরা ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যে কোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না।’
সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। পরের বছর ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন—কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব। সূত্র : গালফ নিউজ