ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করতে বিমান বন্দরে ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২২
বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করতে বিমান বন্দরে ভিড়
ছবি: সংগৃহীত

সদ্য বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম ও তার শিক্ষক আজ রাত ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন বলে জানা গেছে। ফয়জুল কুরআন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা হাফেজ তাকরীমকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত রয়েছেন।

এদিকে বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করতে বিমান বন্দরে শত শত মানুষ ভিড় করছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

Advertisement

তিনি বলেন, ‘বিশ্বজয়ী এ হাফেজকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বহু কোরআন প্রেমিক, ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের এ আবেগ ও ভালোবাসার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জানাচ্ছি, আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা  এর সংলগ্ন প্রশস্ত কোনো জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাআল্লাহ।’  

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!