ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কাবা ও মদিনা শরিফে আজ জুমা পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ১০ মার্চ ২০২৩
কাবা ও মদিনা শরিফে আজ জুমা পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ আরবি হিজরি সন ১৪৪৪ এর  শাবান মাসের তৃতীয় জুমা। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনা শরিফ তথা মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে জুমার খুতবাহ ও নামাজ।

পবিত্র এ দুই মসজিদে আজকের জুমায় খুতবাহ ও ইমামতি করবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার।

আজ ১০ মার্চ ২০২২ইং মোতাবেক ১৮ শাবান ১৪৪৪ হিজরি। হারামাইন কর্তৃপক্ষ রমজানের পূর্বে মুসলিম উম্মাহর করণীয় তুলে ধরতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

Advertisement

মক্কার মসজিদে হারামে ইমামতি করবেন- কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফ ও মদিনার প্রধান ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল-মুয়াইকিলি।

মদিনার মসজিদে নববীতে ইমামতি করবেন- মদিনার মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ তালেব হামেদ।

যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম মসজিদে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

/রুম্মান
 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!