ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পার্থ টেস্টের প্রথমদিন অজিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ১২ ডিসেম্বর ২০১৯
পার্থ টেস্টের প্রথমদিন অজিদের
ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিনটা নিজেদের করে রেখেছে অস্ট্রেলিয়া। দলের প্রধান দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ বড় ইনিংস খেলতে না পারলেও নিজের কাজ ঠিকভাবে করেছেন মার্নাস ল্যাবুশেন। তার সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে অজিরা। 

বৃহস্পতিবার সারাদিনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিতে পেরেছেন কিউই পেসাররা। জবাবে দিন শেষে অজিরা বোর্ডে তুলেছে ২৪৮ রান। ব্যক্তিগত ১১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ল্যাবুশেন। তার সঙ্গী হিসেবে থাকবেন ২০ রান করা ট্রাভিস হেড।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় শতক পেরোনোর আগেই দুই উইকেট হারায় তারা। জো বার্নস ৯ রানে ফেরার পর ওয়ার্নার আউট হন ৪৩ রানে। এরপর স্মিথকে সঙ্গে নিয়ে শতাধিক রানের জুটি গড়েন ল্যাবুশেন। 

Advertisement

ওয়ার্নারের সমান ৪৩ করে ফেরেন স্মিথ। ম্যাথু ওয়েড ১২ রানের বেশি করতে পারেননি। তবে ট্রেভিস হেডকে নিয়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করেন সেঞ্চুরি করা ল্যাবুশেন।

১০২ বলে ফিফটি ও ১৬৬ বলের মাথায় মিচেল স্যান্টনারকে বছরের প্রথম ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁয়েছেন ল্যাবুশেন। ডানহাতি ব্যাটসম্যান চার মেরেছেন ১৪টি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। 

পার্থ টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হয়েছে পেসার লকি ফার্গুসনের। তবে নিজের অভিষেক টেস্টেই দুঃসংবাদ পেয়েছেন কিউই পেসার। কাফ মাসলের চোটে ছিটকে যেতে পারেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নিয়েছেন ওয়াগনার। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি ও কলিন ডি গ্র্যান্ডহোম। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!