ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের প্রথম নারী বডিবিল্ডার চ্যাম্পিয়ন অহনা

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ১৩:০১, ৩১ ডিসেম্বর ২০১৯
দেশের প্রথম নারী বডিবিল্ডার চ্যাম্পিয়ন অহনা
ছবি: ডেইলি বাংলাদেশ

পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রেই সমান তালে এগোচ্ছে নারীরা। আর নারীরা বরাবরই ফ্যাশন ও সৌন্দর্যসচেতন। তাই অনেকেই খানিকটা সময় বরাদ্দ রাখছেন ব্যায়ামের জন্যও। 

এবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হয়েছিল মেয়েদের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এতে প্রথম শিরোপাজয়ী হয়েছেন ১৯ বছর বয়সী অহনা রহমান।

এদিকে মেয়েদের বডিবিল্ডিং প্রতিযোগিতার বিষয়টি বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় যেখানে ক্ষুদ্র পোশাকের জয়জয়কার, সেখানে বাংলাদেশের প্রতিযোগিরা পোশাকের ক্ষেত্রেও যথেষ্ট সচেতন ছিলেন।

প্রতিযোগিতায় শিরোপা জয়ের পর অহনা রহমান বলেন, আমি সত্যিই ভীষণ খুশি। এর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। কেউ আমার পেশিবহুল শরীর দেখে সমালোচনা করবে, এমন ভাবনা কখনই মনে আসেনি। এক্ষেত্রে আমার বড় ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তিনি নিজেও একটি ফিটনেস সেন্টার চালান। এই প্রতিযোগিতায় আমাদের জন্য সঠিক ড্রেস কোডও ছিল। 

Advertisement

এ প্রসঙ্গে বাংলাদেশের বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এই আয়োজনে প্রচুর সাড়া পাওয়া গেছে। মেয়েদের বডিবিল্ডিং প্রতিযোগিতা তাদের শরীরচর্চা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

তিনি আরো বলেন, আমরা মেয়েদের পোশাকের ক্ষেত্রে খুব সচেতন ছিলাম। যে কারণে আমরা মেয়েদের জন্য লং স্লিভ ক্রপ ড্রেস এবং লেগিংসের ব্যবস্থা করেছি। দেশে অনেকগুলো জিমনেশিয়াম গড়ে উঠছে। এই প্রতিযোগিতা মেয়েদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!