ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানসিটিতে যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ১৬ আগস্ট ২০২০
ম্যানসিটিতে যাচ্ছেন মেসি!
ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে বায়ার্নের কাছে লজ্জাজনক হারের পর থেকেই গুঞ্জন উঠেছে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি। সে গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। মেসিকে পেতে যত অর্থ লাগে তারা খরচ করবে বলে ঘোষণা করেছে। 

ফুটবলভিত্তিক বিশ্বস্ত সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ম্যানচেস্টার সিটি মেসিকে পাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এজন্য মেসি যত টাকা চাইবেন তা দিতে রাজি বলেও জানিয়েছে তারা। 

এদিকে গত কয়েক মাস ধরেই বার্সা ম্যানেজমেন্টের সঙ্গে মেসির দুরত্বের খবর বারবার প্রকাশ্যে এসেছে। আগামী মৌসুমেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তবে এখনো কাতালান ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তির ব্যাপারে আগ্রহ দেখাননি তিনি। ফলে মেসি ক্লাব ছাড়ছেন এই গুঞ্জন এখন চরমে।

Advertisement

এরই মাঝে ম্যানচেস্টার সিটির এই ঘোষণা ট্রান্সফার মার্কেটে বড় খবর হয়ে এসেছে। বর্তমানে মেসির বাই-আউট ক্লজ ৮৩১ মিলিয়ন ডলার। তবে বার্সেলোনার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এর থেকে কিছুটা কম মূল্যেও তারা মেসিকে ছেড়ে দিতে পারে বলে জানিয়েছে গোল ডটকম। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!