ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত যাচ্ছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৫০, ১৩ জানুয়ারি ২০২০
ভারত যাচ্ছে বাংলাদেশ নারী দল
ফাইল ছবি

ভারতের পাটনায় শুরু হচ্ছে চার দলের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ও থাইল্যান্ডের জাতীয় দল এবং ভারতের ‘এ’ ও ‘বি’ দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। সোমবার বিসিবি ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে ভারতের পথে রওনা হবে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

১৬ জানুয়ারি ভারত ‘এ, ১৮ জানুয়ারি ভারত ‘বি’ এবং ২০ জানুয়ারি থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

২২ জানুয়ারি হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ সকাল ১০টা আর পরেরটি শুরু হবে বেলা ২টায়। বাংলাদেশের সব ম্যাচই সকালে।

Advertisement

বাংলাদেশ দল:

সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), শামীমা সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া ও শোভানা মোস্তারী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!