নাম প্রত্যাহার করে নেয়া বাকি ছয়জন ক্রিকেটার হলেন- ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।
নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের প্রত্যেকেই চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হয়ে যাওয়া আসরে খেলেছেন। ফলে তাদের ছাড়া অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নেয়া সহজ হবে না বলে মনে করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স।
.png)
এক বিবৃতিতে ট্রেভর বলেন, এই সময়ে এসে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্য সব ক্রিকেটারদের না পাওয়ায় আমরা হতাশ। তবে এই সফর থেকে যারা নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এনএসপি ( ন্যাশনাল সিলেকশন প্যানেল) তাদের প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন যারা: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।