ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আচমকা ব্যাটিং কোচের পদ ছাড়লেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ২২ জুন ২০২১
আচমকা ব্যাটিং কোচের পদ ছাড়লেন ইউনিস খান
ইউনিস খান

মিসবাহ উল হককে সরিয়ে গত নভেম্বরে সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খানকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সবাইকে চমকে দিয়ে হুট কওরে পদত্যাগ করেছেন তিনি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, উভয় পক্ষের সম্মতিতেই ইউনিসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ইউনিসের দায়িত্ব পালন করার কথা ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

বিষয়টি নিশ্চিত করে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আমাদের জন্য অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এ সিদ্ধান্তে এসেছে যে, ব্যাটিং কোচের পদ থেকে তিনি অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল হবে।

Advertisement

ইউনিসের অধীনে শেষ কয়েকটা সিরিজে পাকিস্তান বেশ উন্নতি করেছিল। তিনি সরে দাঁড়ানোয় এখন ব্যাটিং কোচ ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে হবে পাকিস্তানকে। তবে এরপর হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ইউনিসের বদলি খুঁজে নেয়ার ব্যাপারে আশাবাদী পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!