ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখন ‘লিংক’ খুঁজছেন ম্যাক্সওয়েলও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ৫ আগস্ট ২০২১
এখন ‘লিংক’ খুঁজছেন ম্যাক্সওয়েলও
গ্লেন ম্যাক্সওয়েল

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে সফরে আসার কথা থাকলেও চোটের কারণে ছিটকে গেছেন অ্যারন ফিঞ্চ। তিনি দলের সতীর্থদের খেলা দেখতে লিংক খুঁজে বেড়াচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ম্যাক্সওয়েলও।

ম্যাক্সওয়েল, ফিঞ্চের পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আরো কিছু তারকা ক্রিকেটার বাংলাদেশ সিরিজে নেই। দেশে বসে এখন তারা নিজ দলের খেলা দেখতে মরিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেলেই যে দেখা যাচ্ছে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ!

এ কারণে মিরপুরে গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০ শুরুর পর একটি টুইট করেন ম্যাক্সওয়েল, সেখানে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ার টি-২০ খেলা দেখার লিংক আছে কারো কাছে?’ 

Advertisement

ম্যাক্সওয়েল হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি, ঘরে বসে সতীর্থদের খেলা টিভিতে দেখতে পারবেন না। কিন্তু ঠিক সেটাই ঘটছে। কারণ অস্ট্রেলিয়ায় তাদের জাতীয় দলের বাংলাদেশ সফরের খেলা স্বীকৃত কোনো মাধ্যমে দেখানো হচ্ছে না।

১৯৯৪ সালে পাকিস্তান সফরের পর এবারই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো মিডিয়া। তাই বাধ্য হয়েই টুইটটি করেন ম্যাক্সওয়েল। অনেক সমর্থক তাকে নানাভাবে সাহায্য করেছেন। কেউ কেউ ম্যাক্সওয়েলের খেলতে না আসার কারণও জানতে চান। 

এদিকে ঘরের মাঠে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। গতকাল দ্বিতীয় টি-২০তে অজিদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। ইতিহাস গড়ে সিরিজ জিততে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রয়োজন আর মাত্র একটি ম্যাচ জয়। সুযোগ পাওয়া যাবে তিনবার।

এর আগে অস্ট্রেলিয়ার নিয়মিত টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চও অস্ট্রেলিয়ার খেলা টিভিতে দেখতে না পেয়ে আক্ষেপ করেন। ফিঞ্চ টুইট করেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে।’

তবে ম্যাক্সওয়েল ও ফিঞ্চ বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের এমন পারফরম্যান্স যে আশা করেননি তা বলাই বাহুল্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!