ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্ত পর্যন্ত স্টোকসের জন্য অপেক্ষা করবেন সিলভারউড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২১
শেষ মুহূর্ত পর্যন্ত স্টোকসের জন্য অপেক্ষা করবেন সিলভারউড
বেন স্টোকস

আগামী টি-২০ বিশ্বকাপ দলে বেন স্টোকসকে চান ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। নিজ থেকেই ক্রিকেট থেকে দূরে থাকা এ তারকা অলরাউন্ডারকে  দলে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান সিলভারউড।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে অংশগ্রহণকারী দলগুলোর চূড়ান্ত তালিকা আগামী শুক্রবারের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে জমা দিতে হবে।

তাই স্টোকসের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতেই যতটা সম্ভব দেরি করে ১৫ জনের স্কোয়াডের তালিকা জমা দিতে চান সিলভারউড। শেষ মুহূর্ত পর্যন্ত স্টোকসের জন্য অপেক্ষা করতে চান তারা। তবে সবকিছুর আগে স্টোকসের মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন বেশ গুরুত্বপূর্ণ।
মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন স্টোকন। চলমান ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ও আইপিএলের বাকী অংশে খেলছেন না তিনি। 

Advertisement

এমনকি টি-২০ বিশ্বকাপেও না খেলার সম্ভাবনা উঁকি মারছে। তবে স্টোকসকে দলে পেতে মরিয়া ইংল্যান্ড। তাই আইসিসির বেঁধে দেয়া সময়ের শেষ পর্যন্ত স্টোকসের জন্য অপেক্ষা করবে বলে জানান সিলভারউড।

তিনি বলেন, আমরা যতটা সম্ভব দেরি করে এই তালিকা জমা দিচ্ছি, যাতে সেরা দলটা করতে পারি। আর আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। স্টোকস যাতে দলে ফেরে, তার জন্য সব চেষ্টা করা হবে। স্টোকসের যত সহায়তা প্রয়োজন, সেটা আমাদের থেকে সে পাবে। আমি এখনও পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি। কারণ যতটা সম্ভব তাকে, নিজের মতো করে সময় কাটাতে দিতে চাই। কিন্তু আমার বাইরেও কিছু লোক তার সঙ্গে কথা বলছে। তবে এটা এমন একটা বিষয়, এই নিয়ে আমি আর কিছু দিন পর তার সঙ্গে কথা বলবো।

সিলভারউড আরো বলেন, দলে ফেরার ব্যাপারে আমি তার উপর চাপ দিতে চাই না। কোনও কিছুর জন্য তাকে তাড়াহুড়া করতে বলবো না এবং যা কিছু সাহায্য তার প্রয়াজন সেটা তাকে দেয়া হবে। তাকে নিয়েই আমার প্রথম এবং একমাত্র উদ্বেগ রয়েছে। তবে সে যাতে সবদিক দিয়ে ঠিক থাকে, সেটা নিশ্চিত করাই আসল।

এই বছর জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছিলেন স্টোকস।

১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ভারতে হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের জন্য তা সরিয়ে আমিরশাহি এবং ওমানে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!