ইনজুরির কারণে টোকিও অলিম্পিক ও ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফেদেরার। গত আগস্টেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, অস্ত্রোপচার করায় চলতি বছর তার আর টেনিস খেলা হবে না।
সারা বিশ্বব্যাপী ফেদেরারের ফ্যানরা শুধু জানতে চাইছিলেন যে, অস্ত্রোপচারের পর তিনি কেমন আছেন! অবশেষে সুখবর দিলেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই তারকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবচেয়ে খারাপ সময় আমি পিছনে ফেলে এসেছি। এবার সামনের দিকে তাকাতে হবে।
.png)
তিনি আরো বলেন, একটা চোট সারিয়ে ফেরার পর প্রতিদিনই একটু একটু করে ভাল যায়। একটা রোমাঞ্চকর সময়। গতবছর যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম সেটা মানসিক সমস্যা ছিল। আমি সত্যি বলতে ভাল আছি। আমি ভাবতেও পারিনি এতটা ভাল থাকব।
৪০ বছর বয়সী এই তারকা যোগ করেন, আমি খুব ভাল ভাবে সেরে উঠছি। আমারও রিহ্যাবও খুব ভাল হচ্ছে। আমি আগের থেকে শক্তিশালী অনুভব করছি। আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফিরতে। কিন্তু আমাকে ধৈর্য্য় ধরতে হবে।