ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৯৬৮ সপ্তাহ পর বিশ্ব শীর্ষ দশে জায়গা হারালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ১৯ অক্টোবর ২০২১
৯৬৮ সপ্তাহ পর বিশ্ব শীর্ষ দশে জায়গা হারালেন ফেদেরার
রজার ফেদেরার

২০১৭ সালের জানুয়ারি মাসের পর এই প্রথমবার পুরুষ বিভাগে র‍্যাংকিংয়ের শীর্ষ দশ থেকে ছিটকে পড়লেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। 

সদ্য প্রকাশিত তালিকায় নবম স্থান থেকে এগারতম স্থানে নেমে গেলেন ফেদেরার।

রেকর্ড ৯৬৮ সপ্তাহ প্রথম দশের মধ্যে ছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।

Advertisement

২০২১ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখনও কোনও প্রতিযোগিতায় নামেননি ফেদেরার। 

হাঁটুর অস্ত্রোপচারের কারণে টোকিও অলিম্পি এবং ইউএস ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি।

বর্তমানে টেনিস র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!