ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নাপোলিকে হারালো মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২১
নাপোলিকে হারালো মিলান
ইন্টার মিলান

শীর্ষে থাকা নাপোলিকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল ইন্টান মিলান। এই জয়ে নাপোলির থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-আ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান সিরোতে সিমোনে ইনজাগির দল পিওতর জিয়েলিনিস্কির শক্তিশালী গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল দিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। শনিবার ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান। আর এবার নাপোলির হারে ইন্টারের সামনে সুযোগ আসলো নিজেদের অবস্থানের উন্নতি করার।

হাকান কালহানগ্লুর স্পট কিকে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের হেডে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ইন্টার। জোয়াকুইন কোরেয়ার দারুন এক পাসে লটারো মার্টিনেজের দারুণ ফিনিশিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে ১২ মিনিটের আগে দ্রিয়েস মার্টিনস এক গোল পরিশোধ করলে ম্যাচটি জমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির গোল দুটি কেবল সান্তনাই উপহার দিয়েছে।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, লিগ টেবিলের দিকে তাকালে দেখা যাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। আমরা দারুণ খেলেছি। কিন্তু বারবার ম্যাচের ভাগ্য আমাদের দিকে ছিলনা। কিন্তু আজ আমরা যেভাবে একত্রিত হয়ে খেলেছি তাতে দলের আত্মবিশ্বাসও কয়েকগুন বেড়েছে।

এর মাধ্যমে নাপোলি লিগে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে এলো। স্টপেজ টাইমে মারিও রুইয়ের হেড অলৌকিক ভাবে আটকে দিয়ে ইন্টার গোলরক্ষক সামির হানডানোভিচ শেষ পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন। এরপর ম্যাচ শেষ হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে আন্দ্রে-ফ্রাংক জাম্বো আনগুইসার নিখুঁত ক্রসে একেবারে ফাকায় দাঁড়িয়ে থাকা মার্টিনস নাপোলিকে এক পয়েন্ট উপহার দিতে ব্যর্থ হন। পরাজয়ের পাশাপাশি নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি তার দুই খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন। 

স্লোভাকিয়ান মিডফিল্ডার মিলান স্ক্রিনিয়ারের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ৫৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেহ। পরবর্তীতে নাপোলির পক্ষ থেকে জানানো হয়েছে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের বাম চিকবোন ও আই সকেটে বেশ কিছু চিড় ধরা পড়েছে। 

ইন্টারের বদলী খেলোয়াড় এডিন জেকোর সাথে ধাক্কা লেগে গোলরক্ষক ডেভিড ওসপিনা মাথায় আঘাত প্রাপ্ত হলেও মাঠ ত্যাগ করেননি। পরবর্তীতে তাকে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলতে দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!