ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৬ নভেম্বর ২০২১
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক কামিন্স
প্যাট কামিন্স

টিম পেইন পদত্যাগ করায় প্যাট কামিন্সকে নতুন টেস্ট অধিনায়ক করেছে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ অ্যাশেজকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এর আগে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন কামিন্স। তার স্থলাভিষিক্ত করা হয়েছে স্টিভেন স্মিথকে। এ নিয়ে টেস্টে ৪৭তম অধিনায়ক পেল অজিরা। সপ্তাহখানেক আগে যৌন কেলেঙ্কারির দায় নিয়ে দায়িত্ব ছেড়ে দেন টিম পেইন।

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করবেন কোনো পেসার। আর সাবেক স্পিনার রিচি বেনোর পর এই প্রথম বোলার হিসেবে টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন কামিন্স। এর আগে প্রায় দুই বছর অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী পেসার।

Advertisement

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ। চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে বড় দুঃসংবাদ শুনে অস্ট্রেলিয়া। তাদের নিয়মিত অধিনায়ক পেইন যৌন কেলেঙ্কারির দায় নিয়ে নেতৃত্ব ছাড়েন। অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতিও নিয়েছেন তিনি।

অজিদের নেতৃত্ব পাওয়ার পর কামিন্স বলেন, ‘অ্যাশেজের আগে আমি এই ভূমিকা গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। গত কয়েক বছরে টিম (পেইন) দলের মধ্যে যে নেতৃত্ব দিতে পেরেছিল আশা করি আমি তা দিতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!