ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নারী দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ৬ ডিসেম্বর ২০২১
নারী দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত
ফাইল ছবি

কিছুদিন আগেই জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেই দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

আফ্রিকা থেকে বিভিন্ন দেশের ট্রানজিট নিয়ে ফেরায় ধারণা করা হচ্ছে, উক্ত দুই ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন সঙ্গত কারণে সেটি প্রকাশ করা হয়নি।

জিম্বাবুয়েতে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব খেলে গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফেরে হোটেল সোনারগাঁওয়ে পাঁচদিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করেন ক্রিকেটাররা। এখনো সেখানেই আছেন সবাই।

জানা গেছে, আপাতত ঐ দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। আর বাকি ক্রিকেটারদের হোটেলেই নিরাপদে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানায় বিসিবি সূত্র।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!