[ খেলা ]
টটেনহ্যাম শিবিরে করোনার হানা
ফাইল ছবি
রেনের বিক্ষে বৃহস্পতিবার ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচের আগে করোনার প্রাদুর্ভাব নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে টটেনহ্যাম শিবির। স্কাই স্পোর্টসের সূত্রমতে জানা গেছে, স্পার্সদের প্রথম দলের ছয়জন খেলোয়াড় ও দুজন ব্যাকরুম স্টাফের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আসন্ন ব্যস্ত সূচীকে সামনে রেখে কোচ আন্তোনিও কন্তের জন্য এটি অনেক বড় একটি দু:সংবাদ। রেনের বিপক্ষে ম্যাচের পর উত্তর লন্ডনের ক্লাবটি প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন সফরে যাবে।
এরপর লিস্টারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পর ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দিবে স্পার্সরা। এরপর দুই সপ্তাহের মধ্যে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হ্যামের বিপক্ষে অ্যানফিল্ডে খেলতে নামবে তারা।
.png)
করোনা পজিটিভ হলে যেকোনো খেলোয়াড়ের জন্যই ১০ দিনের সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলক। এ কারনে করোনায় আক্রান্ত স্পার্সের খেলোয়াড়রা অন্তত আগামী তিন ম্যাচ খেলতে পারছেন না।
কন্তের অধীনে এখনো লিগে অপরাজিত রয়েছে টটেনহ্যাম। সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!