বৃহস্পতিবার রেনের বিপক্ষে ইউরোপা কনফারেন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পার্সদের মাঠে নামার কথা ছিল। এরই মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে ম্যাচটি বাতিলের ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু ফরাসি প্রতিপক্ষ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছিল অন্তত ১৩ জন খেলোয়াড় পাওয়া গেলে ম্যাচটি আয়োজনে কোন বাঁধা নেই। কিন্তু করোনা সংক্রমণে বিপর্যস্ত টটেনহ্যাম ম্যাচটি খেলতে প্রস্তুত নয় বলে জানিয়ে দিয়েছে।
.png)
এক বিবৃতিতে স্পার্সদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রেনের বিপক্ষে লন্ডন স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আমরা অংশ নিচ্ছি না। একইসঙ্গে আমরা অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে দলের প্রথম দলের ট্রেনিং সেন্টার এলাকাটি সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হোক। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই অনুরোধ জানাচ্ছি। এছাড়া অনুশীলনে অন্যান্য এলাকাগুলো উন্মুক্ত থাকতে পারে।
রোববার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি নিয়ে অবশ্য টটেনহ্যামের পক্ষ থেকে নিশ্চিতভাবে এখনো কিছু জানানো হয়নি।
প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে উপস্থিত হবার কথা থাকলেও কন্তে সেখানে না গিয়ে নিজে থেকেই কথা বলেছেন। সেখানে এই ইতালিয়ান বলেছেন, আজ যদি ফুটবলের কথা কেউ বলে তবে বিষয়টি একেবারেই অসম্ভব। পরিস্থিতি বেশ গুরুতর।
তিনি আরো বলেন, রেনের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এই মুহূর্তে সেটা কঠিন। বড় পরিসরে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে। আমরা এখন সত্যিই ভয় পাচ্ছি, কারণ আগামীকাল কি হয় আমরা জানি না।
করোনা মহামারী শুরু হবার পর গত মৌসুমের প্রায় পুরোটাই দর্শকশুন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। চলতি মৌসুম শুরু হবার পর থেকে মাঠে আবরো দর্শকের উপস্থিতি ঘটে। সোমবার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন পরীক্ষায় ৩১৫৪ জনের মধ্যে ১২টি পজিটিভ কেস ধরা পড়েছে, আগস্টের পর থেকে যা সর্বোচ্চ।