[ খেলা ]
জিম্বাবুয়েফেরত আরেক নারী ক্রিকেটার করোনা পজিটিভ
ফাইল ছবি
জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ফেরা নারী ক্রিকেট দলের আরেক এক সদস্য করোনা পজিটিভ হয়েছেন। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত নন।
মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, জিম্বাবুয়েফেরত জাতীয় দলের দুই নারী ক্রিকেটার করোনা পজিটিভ হন। তারা দুজনেই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত।
.png)
জিম্বাবুয়েতে ওমিক্রন ছড়িয়ে পড়ায় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব মাঝপথেই বাতিল হয়ে যায়। আর তাতে ভাগ্য খুলে যায় বাংলাদেশের। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!