[ খেলা ]
খাবার খেতে গিয়ে হোটেলে বন্দি অজি অধিনায়ক কামিন্স
প্যাট কামিন্স
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন প্যাট কামিন্স। প্রথম ম্যাচে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই হয়েছেন হোটেলে বন্দি। যেখানে দায় অনেকটা তার নিজেরই।
কামিন্সের ছিটকে যাওয়ার কারণ, ম্যাচের আগের রাতে রাতের খাবার খেতে যাওয়া! অবশ্য টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে ও নিয়ম রক্ষা করেই অ্যাডিলেডের একটি রেস্টুরেন্টে খেতে যান অজি অধিনায়ক।
শুরুতে সব ঠিকই ছিল। কিন্তু পরে জানা যায়, তার সঙ্গে একই টেবিলে বসে করোনায় আক্রান্ত এক ব্যক্তি খাবার খেয়েছেন। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তা দলকে জানান কামিন্স।
.png)
এরপর নিয়ম অনুযায়ী কামিন্সকে সাতদিনের জন্য আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার করোনা পরীক্ষা করা হয়েছে, যেখানে ফলাফল নেগেটিভ এসেছে। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে এখন আইসোলেশনে থাকতে হবে।
ফলে শুধু একটি শখ পূরণ করতে গিয়ে করোনা না হলেও ম্যাচ থেকে ছিটকে গেছেন কামিন্স। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক স্টিভ স্মিথ।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!