ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে সামনে এলো কোহলির কন্যার ছবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ১৭ ডিসেম্বর ২০২১
অবশেষে সামনে এলো কোহলির কন্যার ছবি
কোহলির শিশুকন্যা ভামিকা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড হার্টথ্রব আনুশকা শর্মা দম্পতির মেয়ে ভামিকার বয়স প্রায় এক বছর হয়ে যাচ্ছে। কিন্তু সন্তান জন্মের পর থেকেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছেন তারা। কখনো প্রকাশ করেননি সন্তানের ছবি। তবে অবশেষে দেখা গেছে ভামিকার মুখ!

সন্তান জন্মের পর থেকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বা পাপারাৎজিদের ক্যামেরার সামনে ভামিকাকে আনেননি বিরুষ্কা দম্পতি। পেছন থেকে ছবি তুললেও কখনো কন্যার মুখ দেখানোর সুযোগ দেননি। কিন্তু পাপারাৎজিরাও নাছোড়বান্দা। তারা লেগে ছিলেন ভামিকার একটা ছবি পাওয়ার জন্য। দীর্ঘ এক বছর পর সফলতার মুখ দেখেছে তারা।

গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। মুম্বাই বিমানবন্দরে ভারতীয় দলের বাস পৌঁছাতেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। সবার প্রথমে বাস থেকে নামেন বিরাট কোহলি। নেমেই তিনি ফটোগ্রাফারদের বলেন, 'বেবির ছবি তুলবেন না'।

Advertisement

কিন্তু কে শোনে কার কথা! বুকে ভামিকাকে আটকে নিয়ে কোহলির পেছনে নামেন আনুশকা শর্মা। কিন্তু এবার আর তিনি অন্যবারের মতো ভামিকার মুখ ঢেকে রাখেননি। তাই আনুশকার বাস থেকে নামার সময় পাশ থেকে ভামিকার মুখ ক্যামেরাবন্দি হয়।

আনুশকা যখন বাস থেকে নামছেন, তখন ভামিকা ক্যামেরার দিকে একনজর তাকায়। পাপারাৎজিদের তোলা ঝাপসা ছবিটিতে বোঝা যাচ্ছে, ভামিকার চোখ ও ভ্রু কোহলির মতো। অন্যদিকে শৈশবের আনুশকার মতো দেখতে ভামিকা।

জন্মের এক বছর পর ভামিকাকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সমর্থকরা। ২০২১ সালের ১১ জানুয়ারি শিশুটি জন্মগ্রহণ করে। কন্যার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করতে নারাজ এই দম্পতি। তাদের কথা, ভামিকা বড় হয়ে নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!