ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রুটের রেকর্ডের দিনেও বিবর্ণ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২৬ ডিসেম্বর ২০২১
রুটের রেকর্ডের দিনেও বিবর্ণ ইংল্যান্ড
জো রুট

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অনবদ্য এক রেকর্ড করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে টপকে গেলেন তিনি। কিন্তু তাতে অবশ্য চলতি অ্যাশেজ সিরিজের ছবিটা বদলায়নি। আবারো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বিবর্ণ এক দিন পার করেছে ইংলশরা।

অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ১৮৫ রানে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। এই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রুট। চলতি বছর এ নিয়ে টেস্টে তার রান সংখ্যা দাঁড়াল ১৬৮০। অধিনায়ক হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে এত রান আর কারোনেই। তিনি ভেঙেছেন ২০০৮ সালে ১৬৫৬ রান করা স্মিথের রেকর্ড।

সব মিলিয়ে (অধিনায়ক এবং সাধারণ ক্রিকেটার হিসেবে) এই তালিকায় তিন নম্বরে আছেন রুট। তার সামনে এখন রয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০) ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ভিভ রিচার্ডস ১৯৭৬ সালে ১৭১০ রান করেছিলেন। আর ইউসুফ ২০০৬ সালে একাই করেছিলেন ১৭৮৮ রান।

Advertisement

এক বছরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করতে রুটের প্রয়োজন আর মাত্র ১০৯ রান। সামনে সুযোগ পাচ্ছেন এক ইনিংস। দলের যে অবস্থা তাতে দ্বিতীয় ইনিংসে তার শতকের দিকেই তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

রুট ছাড়া আর কেউই অজি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। অন্যদের মাঝে বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্টো ৩৫ ও ওলি রবিনসন ২২ করেন। মাত্র ৬৫.১ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন তিনটি করে ও মিচেল স্টার্ক দু’টি উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!