শনিবার শিষ্য, সহকর্মী, দলের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় বলেছেন নিক্সন। যাওয়ার আগে দল ও সংশ্লিষ্টদের শুভ কামনা জানান ৫১ বছর বয়সি কোচ। তিনি বলেন, দায়িত্বটা এমনভাবে পালন করা উচিত যে, দল একটা পরিবার।
তিনি আরো বলেন, এখানে আসতে দেয়ার জন্য, অনেক মানুষের সাথে মেশার সুযোগ করে দেয়ার জন্য লেস্টারশায়ারকে ধন্যবাদ। আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবারটা ছিল দুর্দান্ত। চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে এ দলে। কর্মকর্তারাও দারুণ।
.png)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম বলেন, ইতিবাচক দিক হচ্ছে, শারীরিকভাবে না থেকেও পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেই থাকবেন। এ কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সে পরিকল্পনা মাফিকই সবকিছু করতে হবে। দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন শট টেইট।
কোচ সম্পর্কে মেহেদী হাসান মিরাজ বলেন, পল নিক্সন খুব ইতিবাচক মানুষ। প্রতিটি খেলোয়াড়কে ইতিবাচক ভাবে বুঝিয়ে কিভাবে আরো ভাল খেলানো যায়- সে চেষ্টাই করেছেন।
একাদশে থাকা খেলোয়াড়দের মতো একাদশের বাইরের সবাইকে সমান মূল্যায়ন করেন এ কোচ। আমরা এ কোচকে মিস করব।
কোচের উদ্দেশ্যে অলরাউন্ডার নাঈম ইসলাম বলেন, বিগ হিটিংয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে। যে প্রক্রিয়ায় আপনি আমাদের বিগ হিটিং শিখিয়েছেন, তা ছিল দারুণ। আরও কিছুদিন থাকতে পারলে আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারতাম।