[ খেলা ]
ছক্কায় বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের
গতরাতে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এবারের টি-২০ সিরিজে ৯৬টি ছক্কা মেরেছেন দু’দলের ব্যাটাররা।
সংক্ষিপ্ত ভার্সনে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ছক্কায় বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
এতদিন এই রেকর্ড দখলে ছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিলো ইংল্যান্ড। ঐ সিরিজে ৯৪টি ছক্কা মেরেছিলেন দু’দলের ব্যাটাররা।
.png)
তিন ম্যাচের টি-২০ সিরিজে সবচেয়ে বেশি ছক্কা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালে ভারতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজে ৭২টি ছক্কা হয়েছিলো দুই দলের ক্রিকেটাররা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!