ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাদ্রিদ নয়, এমবাপ্পের আগ্রহ লিভারপুলে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
মাদ্রিদ নয়, এমবাপ্পের আগ্রহ লিভারপুলে!
কিলিয়ান এমবাপ্পে

এই গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে গণমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে। লিভারপুলেও যোগ দিতে পারেন ফরাসি এই ফুটবল তারকা। মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে লিভারপুলে যোগ দেয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন না করায় ফরাসি আন্তর্জাতিক ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এই গ্রীষ্মে। এতে ধারণা করা হচ্ছে পার্ক দেস প্রিন্সেস ছাড়ছেন এমবাপ্পে। এদিকে এই মৌসুমে ২৩ বছর বয়সি এই তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করায় সবার ধারনা ছিল তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

তবে কাতালান পত্রিকা স্পোর্ট এর রিপোর্টে বলা হয়েছে, দলবদল নিয়ে বিস্তারিত কিছু এখনো পর্যন্ত কাগজে কলমে হয়নি। এতে আরো বলা হয়, প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও সম্মত হবার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছে লিভারপুলও। কারণ রেডসরাও বলেছে ‘ তাকে চান’।

Advertisement

রিপোর্টে বলা হয়, ‘এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে পছন্দ করে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ খেলার পর তিনি বুঝতে পেরেছেন ক্লাবটি পিএসজির চেয়েও খারাপ। তাদের খেলা দেখে তিনি হতাশ হয়েছেন। তাই বিকল্প পথগুলোও খতিয়ে দেখছেন’।

এদিকে এমবাপ্পের জন্য পিএসজি মোটা অংকের নতুন একটি প্রস্তাব দিতে পারে। যেটি ফ্লোরেন্তিনো পেরেজের চাওয়ার চেয়েও বেশি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!