ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর ম্যাচে দাঙ্গা, ৯ দর্শক গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২২
রোনালদোর ম্যাচে দাঙ্গা, ৯ দর্শক গ্রেফতার
সংগৃহীত ছবি

গত রোববার লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে দর্শকদের বৈরি আচরণে সৃষ্টি হয়েছিল দাঙ্গা। যেখান থেকে ৯ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।

রেড ডেভিলসদের বিরুদ্ধে লিডসের ম্যাচে বরাবরই উত্তেজনার ব্যারোমিটারে বাড়তি পারদ চড়ায়। এর ব্যত্যয় ঘটেনি রোববারের ম্যাচেও। দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। 

রোববার রাতে ম্যাচে ইউনাইটেড শুরুতে দুই গোল করে বসেছিল। এরপর লিডসও জোড়া গোল করে এর জবাব দেয়। তবে পরে আরও দুই গোল করে ম্যাচটা প্রতিপক্ষের হাত থেকে ছিনিয়ে নেয় রেড ডেভিলরা। সেই ম্যাচে ইউনাইটেডের হয়ে তৃতীয় গোলটা করেছিলেন ফ্রেড

Advertisement

 তার উদযাপনের সময় সৃষ্টি হয় সমস্যা। সতীর্থরা মিলে যখন উদযাপন করছেন, তখন অ্যান্থনি ইলাঙ্গা আহত হন। দর্শকের আসন থেকে ছুঁড়ে ফেলা কিছু একটা এসে লাগে তার মাথায়। এর পরই পুলিশ ৯ দর্শককে গ্রেফতার করেছে। 

আরো পড়ুন> নেইমারের পেনাল্টি মিসের দিনে নঁতের কাছে বিধ্বস্ত পিএসজি

পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, বড় কোনো সমস্যা না হলেও ম্যাচের আগে লিডস সিটি সেন্টারে এবং ম্যাচ চলাকালীন সময়েও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেসব জায়গায় অবশ্য যথেষ্ট পুলিশ মোতায়েন করা ছিল, যেন দ্রুত সমস্যা মিটিয়ে দোষীদের গ্রেফতার করা যায়। দুই দলের বেশিরভাগ সমর্থকই মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছেন। তবে আশা করছি এভাবে দ্রুত গতিতে পদক্ষেপ নেয়ায় সবার কাছেই একটা স্পষ্ট বার্তা যাবে।

ইলাঙ্গার আঘাত পাওয়াটা সরাসরি দেখেননি লিডস কোচ মার্সেলো বিয়েলসা। তবে ম্যাচে এমন অপ্রীতিকর ঘটনা একেবারেই কাম্য নয় বলে জানান আর্জেন্টাইন এই কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ র‍্যালফ র‍্যাংনিকও এই বিষয়ে একমত, ‘নিঃসন্দেহে এটা একেবারেই অনুচিত। বিশেষত এমন এক ম্যাচে। এছাড়া আজকের পরিবেশটা দারুণ ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!