ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম-সাকিবের বিদায়, লড়ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২২
তামিম-সাকিবের বিদায়, লড়ছেন লিটন
সাকিব আল হাসান

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে ধীরে-সুস্থে এগোচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৯০ রান।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন লিটন দাস।

Advertisement

তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। ওভারপ্রতি ঠিক ৬ করে রান আসা জুটিটি ভাঙেন ফকল হক ফারুকি। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১২ রান কর তামিম ইকবাল।

এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন লিটন। এই দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের অপেক্ষায় বাংলাদেশ, তখনই আঘাত হানেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন সাকিব। এর আগে টাইগার অলরাউন্ডার করেন ২০ রান। 

এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন দাস। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ২৮ ও ৫ রানে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!