মুশফিক-লিটনের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে মুশফিক-লিটনের ফিফটিতে বড় সংগ্রহের পথে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ২ উইকেটে ২০২ রান।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন লিটন দাস।
.png)
তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। ওভারপ্রতি ঠিক ৬ করে রান আসা জুটিটি ভাঙেন ফকল হক ফারুকি। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১২ রান কর তামিম ইকবাল।
এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন লিটন। এই দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের অপেক্ষায় বাংলাদেশ, তখনই আঘাত হানেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন সাকিব। এর আগে টাইগার অলরাউন্ডার করেন ২০ রান।
এরপর আফগান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দলের ইনিংস এগিয়ে নেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এরই মধ্যে দুজনে তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। এখন পর্যন্ত তারা অপরাজিত আছেন যথাক্রমে ৮১ ও ৫৮ রানে।