দল সংখ্যা
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে আট দল। স্বাগতিক হওয়ায় এমনিতেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড। নারী র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত বিশ্বকাপ খেলে বাছাই পর্ব ছাড়া। বাংলাদেশসহ বাকি তিন দল বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপ খেলতে এসেছে।
.png)
বাছাই পর্ব স্থগিত হওয়ার পর যেভাবে বাকি তিন দল বেছে নেয়া হয়
করোনার নতুন ধরণ ওমিক্রন ছড়িয়ে পড়ায় আফ্রিকার দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ে। যার কারণে বন্ধ হয়ে যায় বাছাই পর্বের লড়াই। এরপর দেখা হয় র্যাঙ্কিং। যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এগিয়ে থাকায় বিশ্বকাপ খেলার সুযোগ পায়। আর বাদ পড়ে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আয়ারল্যান্ড।
এবারের আসরের বিশেষ কিছু তারিখ
আসন্ন নারী ওয়ানোডে বিশ্বকাপে বেশ কয়েকটি জমজমাট লড়াইইয়ের আশা করা হচ্ছে। এর মাঝে ভারত-পাকিস্তানের মেয়েরা লড়বে ৬ মার্চ। ঠিক এর আগের দিন অ্যাশেজের দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একে-অন্যের মুখোমুখি হবে। দুই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া খেলবে ১৩ মার্চ।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের সঙ্গে ১৪ ও ভারতের বিপক্ষে টাইগ্রেসরা খেলতে নামবে ২২ মার্চ। সেমিফাইনালের দুই ম্যাচ হবে ৩০ ও ৩১ মার্চ। ফাইনাল মাঠে গড়াবে ৩ এপ্রিল। এই তিন ম্যাচের জন্য থাকবে রিজার্ভ ডে।
ফরম্যাট
এবারের আসরের ফরম্যাটে ছেলেদের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতোই। প্রতিটা দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। শীর্ষে থাকা দল লড়বে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে, দুই ও তিন নম্বর দল একে-অপরের মুখোমুখি হবে।
ভেন্যু সংখ্যা
এবার ৬ ভেন্যুতে মাঠে গড়াবে বিশ্বকাপের ৩১টি ম্যাচ। ভেন্যুগুলো হচ্ছে অকল্যান্ডের ইডেন পার্ক, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল, ডানেডিনের ইউনিভার্সিটি ওভার, হ্যামিল্টনের স্যাডন পার্ক, মাউন্ট মঙ্গনুইতে বে ওভাল ও ওয়েলিংটনের বেসিন রিজার্ভ।
প্রাইজ মানি
এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১.৩২ মিলিয়ন ডলার। যা ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাওয়া অর্থের দ্বিগুণ। রানার আপ ৬ লাখ ডলার, সেমিফাইনালের হেরে যাওয়া দুই দল ৩ লাখ ডলার ও বাকি দলগুলো ৭০ হাজার ডলার করে পাবে। সব মিলিয়ে এবার প্রাইজ মানি বেড়েছে ৭৫ শতাংশ।