ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেনিসের টিম ইভেন্ট থেকে নিষিদ্ধ রাশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩১, ২ মার্চ ২০২২
টেনিসের টিম ইভেন্ট থেকে নিষিদ্ধ রাশিয়া
ফাইল ছবি

টেনিসের মর্যাদাপূর্ণ ইভেন্ট ডেভিস কাপ ও বিলি জিন কিং কাপ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তবে খেলোয়াড়রা যেকোনো গ্র্যান্ড স্ল্যামসহ নিয়মিত এটিপি ও ডব্লিউটিএ ট্যুরে অংশ নিতে পারবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)।

ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে সারা বিশ্বের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ঝড় উঠেছে। তারই পদক্ষেপ হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্রীড়া আসর থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এবার টেনিসেও তার প্রভাব পড়লো। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলও বিভিন্ন ইভেন্ট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে। ফিফা ও উয়েফা তাদের প্রতিযোগিতাগুলোতে রাশিয়ান জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করেছে।

এটিপি ও ডব্লিউটিএ, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ও গ্র্যান্ড স্ল্যামের এক যৌথ বিবৃবিতে জানানো হয়েছে, টেনিসের আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থাগুলো রাশিয়ার এই আগ্রাসনের বিপক্ষে একতাবদ্ধ আছে। রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়রা সব ধরনের এলিট এটিপি ও ডব্লিউটিএ ট্যুরে খেলতে পারবে। তবে কোন ধরনের দলীয় টুর্ণামেন্টে অংশ নিতে পারবে না।

Advertisement

২০২১ সালের ডিসেম্বরে মাদ্রিদেরর ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ডানিল মেদভেদেভ ও ছয় নম্বর খেলোয়াড় আন্দ্রে রুবলেভের রাশিয়া ক্রোয়েশিয়াকে পরাজিত করে শিরোপা জয় করে। এর একমাস আগে রাশিয়ান নারী দল প্রাগে বিলি জিন কিং কাপ জয় করেছিল।

আগামী অক্টোবরে মস্কোতে অনুষ্ঠিতব্য এটিপি-ডব্লিউটিএ প্রতিযোগিতাও বাতিল করেছেন টেনিস প্রশাসন। তবে অস্ট্রেলিয়ায় দলীয় ভিত্তিক এটিপি কাপে রাশিয়া অংশ নিতে পারবে কিনা এনিয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। গত বছর শিরোপা জেতার পর জানুয়ারির এই ইভেন্টে এ বছর রাশিয়া সেমিফাইনালে খেলেছিল।

এদিকে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন জানিয়েছে তারা রাশিয়ান টেনিস ফেডারেশন ও বেলারুশ টেনিস ফেডারেশনের সদস্যপদ বাতিল করেছে ও পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব ধরনের আইটিএফ দলীয় প্রতিযোগিতা থেকে তাদের এন্ট্রি প্রত্যাহার করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!