ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললো মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৩৭, ৪ মার্চ ২০২২
শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললো মাশরাফি-সাকিব
ছবি: সংগৃহীত

জীবন প্রদীপ নিভে গেল শেন ওয়ার্নের। নতুন একটি ইনিংসের শুরু হলো। এবার কি আস্তে আস্তে মরচে ধরতে শুরু করবে ওয়ার্ন অধ্যায়ের? তবে কিংবদন্তির নাকি মৃত্যু হয় না। যতদিন টিকে থাকবে বিশ্ব ক্রিকেট, ততদিন উচ্চারিত হবে ওয়ার্নের নাম।

শোকবার্তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা স্ট্যাটাস লিখেছেন।

‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো !

Advertisement

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম - তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার, ! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবে সেই যাদু।

পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’।
ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’

শোকবার্তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!