ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেন ওয়ার্নের ক্যারিয়ারের উত্থান-পতন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ৫ মার্চ ২০২২
শেন ওয়ার্নের ক্যারিয়ারের উত্থান-পতন
অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন

বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন ছিলেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন। ১৯৬৯ সালে জন্ম নেয়া ওয়ার্নের জীবন থমকে গেল ২০২২ সালে। হার্ট অ্যাটাকে মাত্র ৫২ বছর বয়সে গতকাল শুক্রবার মারা যান ওয়ার্ন।  স্বাভাবিক নিয়মেই অন্যান্য ক্রিকেটারদের মতো ওয়ার্নের ক্যারিয়ারেও ছিল উত্থান-পতন দু’টোই। 

তার জীবনের উত্থান-পতনের দিকে নজর দেয়া যাক।

- ১৩ সেপ্টেম্বর, ১৯৬৯ : অস্ট্রেলিয়ার ফার্নট্রি গালিতে জন্মগ্রহণ করেন শেন ওয়ার্ন।

Advertisement

- জানুয়ারি ১৯৯২ : ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের।

- জুন ৪, ১৯৯৩ : ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত এক ডেলিভারিতে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে বোল্ড করেন ওয়ার্ন। যা ক্রিকেট ইতিহাসে ‘বল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে বিবেচিত। এটি ছিল অ্যাশেজ সিরিজে ওয়ার্নের প্রথম ডেলিভারি।

- ডিসেম্বর ২৯, ১৯৯৪ : এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেন ওয়ার্ন।

- ডিসেম্বর ১৯৯৮ : ১৯৯৪ সালের শ্রীলংকা সফরে একজন ভারতীয় জুয়াড়িকে তথ্য দেয়ার জন্য সতীর্থ মার্ক ওয়াহকে জরিমানা করা হয়।

- ২০ জুন, ১৯৯৯ : বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে অস্ট্রেলিয়া। ফাইনালের সেরা খেলোয়াড় হন ওয়ার্ন।

- এপ্রিল ২০০০ : ডোনাল্ড ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, জ্যাক হবস এবং ভিভ রিচার্ডসের সাথে উইজডেন ম্যাগাজিনের ‘শতাব্দীর ক্রিকেটারদের’ পাঁচজনের একজন হিসেবে বিবেচিত হন ওয়ার্ন।

- অগাস্ট ২০০০ : অশ্লীল বার্তার মাধ্যমে একজন ইংরেজ নার্সকে বিরক্ত করার অভিযোগে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। ব্রিটিশ প্রেস দ্বারা সমালোচিতত হন শেন ওয়ার্ন।

- ফেব্রুয়ারি ২০০৩ : নিষিদ্ধ ড্রাগে পজিটিভ হওয়ায়, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে দেশে পাঠানো এবং এক বছরের জন্য নিষিদ্ধ হন ওয়ার্ন।

- জুন ২০০৫ : বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে তিন সন্তানের মা স্ত্রী সিমোন ক্যালাহারনর সঙ্গে ডিভোর্স ঘটে।

- জুলাই-সেপ্টেম্বর ২০০৫ : হেরে যাওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ উইকেট নেন ওয়ার্ন। ঐ বছর টেস্টে ৯৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

- ডিসেম্বর ২৬, ২০০৬ : ঘরের মাঠে দর্শকদের সামনে ৭০০ টেস্ট উইকেট স্পর্শ করা প্রথম বোলার ওয়ার্ন

- ৫ জানুয়ারি, ২০০৭ : ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্ন।

- সেপ্টেম্বর ২০০৭ : ভুলবশত অন্য নারীকে একটি মেসেজ পাঠানোর পর ওয়ার্নের সঙ্গে সর্ম্পক ভেঙে দেন সিমোন

- জুন ১, ২০০৮ : প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-২০ শিরোপা জয়ী রাজস্থান রয়ল্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন

- ডিসেম্বর ১০, ২০১১ : ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে তার সর্ম্পক প্রকাশ্যে আসে। এরপর ২০১৩ সালে এই জুটির বিচ্ছেদ ঘটে।

- ১৮ মে, ২০১১ : একজন সিনিয়র ভারতীয় ক্রিকেট কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে বিতর্কের জন্য ৫০ হাজার ডলার জরিমানা হয় ওয়ার্নের

- ২০ মে, ২০১১ : মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে শেষ আইপিএল খেলেন ওয়ার্ন

- ১৯ জুলাই, ২০১৩ : লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অফ ফেমে অন্তভুক্ত হয় ওয়ার্নের নাম

- ২২ জুলাই, ২০১৩ : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের সাথে দুই মৌসুমের পর পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ার্ন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!