[ খেলা ]
মাশরাফীকে টপকে তৃতীয় স্থানে সাকিব
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ-২২
সাকিব আল হাসান
ওয়ানডে ক্রিকেটে ম্যাচ বিবেচনায় মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে গেলেন সাকিব আল হাসান। আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু করেছে বাংলাদেশ।
দেশের হয়ে ২১৯তম ওয়ানডে খেলতে নেমেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে গেলেন সাকিব।
দেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফী। দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন সাকিব।
.png)
দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩১টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২৩টি ম্যাচ খেলেছেন তামিম।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!