ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ার্নের শেষকৃত্য, কফিনে চুমু খেয়ে কাঁদলেন কন্যা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২০ মার্চ ২০২২
ওয়ার্নের শেষকৃত্য, কফিনে চুমু খেয়ে কাঁদলেন কন্যা
সংগৃহীত ছবি

কিংবদন্তি শেন ওয়ার্নের প্রথম দফার শেষকৃত্যে কফিনে চুমু খেয়ে কেঁদেছেন তার কন্যা। সে সময় কাছের আত্মীয় ও বন্ধুদের মধ্যে ৮০ জন উপস্থিত ছিলেন।

কাছের মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখা এই শেষকৃত্যে ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার; বাবা-মা কিথ ও ব্রিগেট এবং ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্করা ছিলেন।

এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, সাবেক তারকা পেসার মার্ভ হিউজ, গ্লেন ম্যাকগ্রা, সাবেক তারকা ব্যাটার মার্ক ওয়াহ ও ইয়ান হিলি উপস্থিত ছিলেন।

Advertisement

আরো পড়ুন>>> সিরিজ জিততে চান তামিম

সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এ অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন।

শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইক সেইন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তার কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।

ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় সেইন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শেন ওয়ার্ন
লিংক সফলভাবে কপি হয়েছে!