[ খেলা ]
আশরাফুল-মাশরাফীর রেকর্ড ভাঙলেন আফিফ-মিরাজ
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ - আইসিসি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন বাংলাদেশের আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। এতে ভেঙে যায় মোহাম্মদ আশরাফুল ও মাশরাফী বিন মোর্ত্তজার ১৫ বছরের পুরনো রেকর্ড।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়েছিলেন আশরাফুল ও মাশরাফী। আজ প্রোটিয়াদের বিপক্ষে সপ্তম উইকেটে ৮৬ রান করে আশরাফুল-মাশরাফীর পুরনো রেকর্ড ভাঙলেন আফিফ-মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের জুটিটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান হিসেবে লিপিবদ্ধ হলো।
.png)
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৫ উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। সপ্তম উইকেটে ৮৬ রানে জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আফিফ ও মিরাজ।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!