ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরো ২০২৮ অথবা ২০৩২ বিডে অংশ নেবে রাশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২৪ মার্চ ২০২২
ইউরো ২০২৮ অথবা ২০৩২ বিডে অংশ নেবে রাশিয়া
রাশিয়া ফুটবল ফেডারেশন (আরএফইউ)

ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ২০২৮ অথবা ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনের বিডে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইউ) এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার জাতীয় দলসহ সব ক্লাবকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষনা করেছে ফুটবলের দুই নিয়ন্ত্রন সংস্থা ফিফা ও উয়েফা। যদিও এর বিরুদ্ধে রাশিয়ার করা আপিল কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টসে সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে।

বিডটি কখন পেশ করা হবে এ সম্পর্কে নিশ্চিত করা না হলেও আরএফইউ বোর্ড সদস্য সার্গেই আনোকিন বলেছেন, আমরা ২০২৮ অথবা ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের স্বাগতিক হবার জন্য বিডে অংশ নিব।

Advertisement

২০১৮ সালে রাশিয়ায় সর্বশেষ বিশ্বকাপ আয়োজিত হয়েছে। মস্কোর লুজিনকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এই স্টেডিয়ামেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন একটি র‌্যালির আয়োজন করে।

আরএফইউ সভাপতি আলেক্সান্দার ডিউকোভের বরাত দিয়ে ম্যাচ টিভি জানিয়েছে রাশিয়া ইউরো আয়োজনের সুযোগটি নিতে চায়। এজন্য বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর অবকাঠামো আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিউকোভ। একইসঙ্গে তিনি জানিয়েছেন এ ব্যপারে রাশিয়ার সুযোগ বেশ ক্ষীন হলেও বিডটি তারা দিতে চায়। বিডে অংশ নেবার অধিকার রাশিয়ার আছে।

এদিকে তুরষ্ক ফুটবল ফেডারেশনও (টিএফএফ) ২০২৮ ইউরোর আয়োজক হিসেবে বিডে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই ব্রিটেন ও আয়ারল্যান্ড তাদের যৌথ বিড জমা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!