ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়াসিমের ২৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ২৬ মার্চ ২০২২
ওয়াসিমের ২৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন কামিন্স
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম-অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ৩ ম্যাচের ৬ ইনিংসে ১২ উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যার মাধ্যমে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেন কামিন্স।

১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট শিকার করেছিলেন তৎকালীন পাকিস্তান অধিনায়ক আকরাম। টেস্ট ক্রিকেটে পেস বোলিং অধিনায়ক হিসেবে তিন ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজে ১২ উইকেট শিকারের রেকর্ডে ওয়াসিম ও কামিন্স এখন এক কাতারে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নিয়েছিলেন কামিন্স। করাচিতে দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নেন তিনি। 

Advertisement

লাহোরে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন কামিন্স। সিরিজে ২৭০ রান দিয়ে ১২ উইকেট নেন কামিন্স।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!