এর আগে করোনা পজিটিভ হন জশ ইংলিশ। তাই ২৪ ঘন্টার ব্যবধানে করোনার কারনে পাঁচ দিনের জন্য আইসোলেশনে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটার। এতে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ ও আগার। লাহোরে আগামী ৩১ মার্চ ও ২ এপ্রিল হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথমটিতে একাদশ সাজানো নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৩ জনের স্কোয়াড থেকে একাদশ সাজায় অজিরা।
.png)
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ইনজুরির কারণে ছিটকে যান স্টিভেন স্মিথ। টেস্ট সিরিজ চলাকালে পুরনো কনুইর ইনজুরিতে পড়েন স্মিথ। আর হিপ ইনজুরিতে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনিশ্চিত মিচেল মার্শ। প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি তার।
এছাড়াও এই সিরিজে অস্ট্রেলিয়ার বেশক’জন শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও থাকছেন না। বিশ্রাম দেয়া হয়েছে- প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নারকে।
গেল সপ্তাহে বিয়ের কারণে পাকিস্তান সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল।
সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অর্ন্তভুক্ত। ফলে সিরিজটি দু’দলের কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ।