ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘুরে দাঁড়ানোর মিশনে পোর্ট এলিজাবেথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৬ এপ্রিল ২০২২
ঘুরে দাঁড়ানোর মিশনে পোর্ট এলিজাবেথে বাংলাদেশ
ফাইল ছবি

চতুর্থ দিনের শেষ বিকেলের আগ পর্যন্ত সমানতালে লড়াই করার করার পর ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা।

তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ভেন্যু পোর্ট এলিজাবেথে পৌঁছেছে মুমিনুল বাহিনী। 

আগামী ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কের ভেন্যুতে ম্যাচ খেলার কোন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। 

Advertisement

প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। তিনি বলেন, ‘আমরা আরো শক্তিশালী হয়ে পরের টেস্টে ফিরে আসার চেষ্টা করবো। আশা করি, খেলোয়াড়দের জন্য ভালো একটি সুযোগ হবে।’ 

প্রথম টেস্টে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। আর গোড়ালির সাথে আরও কিছু ইনজুরির জন্য প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি আরেক পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন তিনি।

দ্বিতীয় টেস্টে তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা করলে, সেক্ষেত্রে পেস অ্যাটাকে খালেদ আহমেদ-এবাদত হোসেনের সাথে আবু জায়েদ রাহীকে দেখা যেতে পারে। এছাড়া দলে আছেন আরেক পেসার শহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!