ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পন্থের জরিমানা, নিষিদ্ধ সহাকারী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ২৩ এপ্রিল ২০২২
পন্থের জরিমানা, নিষিদ্ধ সহাকারী কোচ
পন্থের জরিমানা, নিষিদ্ধ সহাকারী কোচ

আইপিএলে চলছে দিল্লি এবং রাজস্থানের ম্যাচ। শেষ ওভারে তিন বলে তিন ৬। চতুর্থ বলটা নো-বল দাবি করে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরে। প্রতিযোগিতার নিয়ম ভাঙায় পন্থের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা এবং প্রবীণকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাকে জরিমানা করা হয়েছে। প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তার ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন দিল্লির আরেক ক্রিকেটার শার্দুল ঠাকুরও। তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

গতরাতে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ৩৬ রান। প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন পাওয়েল। কিন্তু তৃতীয় বল কোমরের উচ্চতার কাছাকাছি ফুলটস ছিল। মাঠের আম্পায়াররা নো বল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দিল্লি। ডাগ আউট থেকে সমানে ওয়ার্নার, পন্থরা নো বলের ইঙ্গিত করতে থাকেন। তৃতীয় আম্পায়ারের আবেদন জানান। কিন্তু, সেই আবেদনে মাঠের আম্পায়াররা সাড়া না দেওয়ায় দিল্লি শিবিরের ক্ষোভের পারদ আরও চড়ে।  

Advertisement

এ সময় হঠাৎ করেই সবাইকে চমকে গিয়ে মাঠে ঢুকে পড়েন দিল্লির অন্যতম সাপোর্ট স্টাফ প্রবীণ আমরে। তিনি গিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান। যদিও পরে পন্থ স্বীকার করে নেন, তাঁরা যা করেছেন তা ঠিক নয়। তার পরেও শাস্তির মুখে পড়তে হয়েছে পন্থদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!