ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাশিয়ান ও বেলারুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা ‘অন্যায়’ : নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ২ মে ২০২২
রাশিয়ান ও বেলারুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা ‘অন্যায়’ : নাদাল
রাফায়েল নাদাল

উইম্বলডনে টেনিসে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ওপড় নিষেধাজ্ঞা ‘অন্যায়’ বলে মনে করেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিক স্পেনের রাফায়েল নাদাল।

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হামলায় বিশ্বের নানা দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেলারুশও হামলার জন্য সীমান্ত ব্যবহারেও নিষেধাজ্ঞা চলছে। তাই এই দু’টি দেশের খেলোয়াড়রা উইম্বলডনের খেলতে পারবেন না। নাদালের মতে, অল ইংল্যান্ড ক্লাব সবচেয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

নাদাল বলেন, আমি মনে করি, আমার রাশিয়ান বন্ধু ও সহকর্মীদের জন্য এটা অন্যায়। এই যুদ্ধে যা ঘটছে সেটা ভাবলে, তা দোষ নয়। তাদের জন্য আমার খারাপ লাগছে। দেখা যাক, সামনের দিনে কি হয়। যদি আমরা খেলোয়াড় হিসেবে একটা অবস্থান নিতে পারি।

Advertisement

তিনি আরো বলেন, একটি বিষয় আছে যা নেতিবাচক, আবার কিছু বিষয় আছে, যা পরিস্কার। যখন সরকার কিছু বিধিনিষেধ দেয়, তখন অনুসরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!