[ খেলা ]
বৃষ্টিতে বাংলাদেশ-শ্রীলংকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে ঠিকভাবে অনুশীলন করতে পারল না সফরকারী শ্রীলংকা। বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রায় পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে।
বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দুই দিনই মাঠে নেমেছে শ্রীলংকা। তবে সব মিলিয়ে ১৮ ওভারের বেশি খেলতে পারেনি তারা। প্রথমদিন বৃষ্টিতে মাত্র ৮ ওভার মাঠে গড়ায়। দ্বিতীয় দিনও শ্রীলংকা খেলতে পারে মাত্র ১০ ওভার।
সব মিলিয়ে ১৮ ওভার ২ বল খেলতেই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন দায়িত্বপ্রাপ্ত রেফারি। এর আগে ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে দিমুথ করুণারত্নের দল তুলতে পারে মাত্র ৫০ রান।
.png)
প্রথমদিন ব্যক্তিগত ২ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধের বলে আনামুল হক বিজয়ের কাছে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিমুথ। দ্বিতীয় দিন আসিথ ফার্নান্দো ২৬ ও কুশল মেন্ডিস ২২ রানে অপরাজিত থাকতেই খেলা পণ্ড হয়ে যায়।
১৫ মে চট্টগ্রামের প্রথম টেস্ট খেলার জন্য আগামীকাল বন্দরনগরীর উদ্দেশে রওনা দেবে শ্রীলংকা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!